Uncategorized

Official Notice: Delivery & Return Policy Update

সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য

কোম্পানির স্বার্থে এবং সকল সম্মানিত গ্রাহককে আরও ভালো সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।

গত কিছু সময় ধরে দেখা যাচ্ছে, বিশেষ করে ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে ডেলিভারি চার্জ অনেক ক্ষেত্রে ৳১২০–৳১৫০ পর্যন্ত হয়ে থাকে। আমরা গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এই অতিরিক্ত খরচ বহন করে পণ্য পাঠালেও, দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই পার্সেল রিসিভ করা হয় না, ফোন রিসিভ করা হয় না, অথবা ডেলিভারির সময় পণ্য ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে কোম্পানিকে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

এ কারণে, এখন থেকে আমাদের নতুন ডেলিভারি নীতিমালা নিম্নরূপ:

  • ঢাকার বাইরে অর্ডারের ক্ষেত্রে অগ্রিম ৳১২০ ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।
  • ঢাকার ভিতরে অর্ডারের ক্ষেত্রে অগ্রিম ৳৭০ ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।
  • বাকি পণ্যের মূল্য ক্যাশ অন ডেলিভারি (COD)-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

যদি কেউ অগ্রিম ডেলিভারি চার্জ প্রদান করতে না চান, সেক্ষেত্রে পণ্য হাতে পাওয়ার পর যদি অর্ডারটি ফেরত দিতে চান, তাহলে রিটার্নের ডেলিভারি চার্জ বহন করে পণ্য ফেরত দিতে হবে। অন্যথায়, অর্ডারটি অবশ্যই গ্রহণ করতে হবে।

আমরা বিশ্বাস করি, আমাদের সকল আন্তরিক ও দায়িত্বশীল গ্রাহক এই সিদ্ধান্তের যৌক্তিকতা উপলব্ধি করবেন এবং আগের মতোই আমাদের পাশে থাকবেন।

ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *